- স্বর্ণের পরিমাণ ১ ভরি সাড়ে ৮ আনা এবং রুপার পরিমাণ ৩ ভরি ১৩ আনা।
- বৈদেশিক মুদ্রার মধ্যে ১৪ পাউন্ড, ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ২৯ মার্কিন ডলার, ৯৩ সৌদি রিয়ালসহ ১৮টি দেশের মুদ্রা।
- মাজারের আয়ের ৩৫ শতাংশ উন্নয়নে ও ৬৫ শতাংশ অন্যান্য খরচে ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- সিলেটের হজরত শাহজালাল মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুলে নগদ ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে।
- স্বর্ণের পরিমাণ ১ ভরি সাড়ে ৮ আনা এবং রুপার পরিমাণ ৩ ভরি ১৩ আনা।
- বৈদেশিক মুদ্রার মধ্যে ১৪ পাউন্ড, ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ২৯ মার্কিন ডলার, ৯৩ সৌদি রিয়ালসহ ১৮টি দেশের মুদ্রা।
- মাজারের আয়ের ৩৫ শতাংশ উন্নয়নে ও ৬৫ শতাংশ অন্যান্য খরচে ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স ও ডেগ থেকে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই গণনা সম্পন্ন হয়।
আরও পড়ুন১৬ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়াগণনা শেষে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন প্রাপ্ত অর্থ ও মূল্যবান সামগ্রীর হিসাব ঘোষণা করেন। স্বর্ণের পরিমাণ ১ ভরি সাড়ে ৮ আনা এবং রুপার পরিমাণ ৩ ভরি ১৩ আনা বলে জানানো হয়।
বৈদেশিক মুদ্রার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে ১৪ পাউন্ড, ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ২৯ মার্কিন ডলার, ৯৩ সৌদি রিয়াল, ২০ থাই বাথ, ১১ মালয়েশিয়ান রিঙ্গিত, ৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ১৫ মালদ্বীপের রুপি, ১৭ কাতারি রিয়াল, ৭ ইউরো ৩৩ সেন্ট, ১০০ বাহরাইনি পয়সা, ১০ হংকং ডলার, ১ ব্রুনাই ডলার, ৫৫ নেপালি রুপি, ১০০ পাকিস্তানি রুপি, ৫০ রুশ রুবল ও ৫০০ শ্রীলঙ্কান রুপি অন্তর্ভুক্ত।
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গত ২৩ সেপ্টেম্বর গঠিত কমিটির সভায় অর্থ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী মাজারের মোট আয়ের ৩৫ শতাংশ উন্নয়নকাজে ব্যয় করা হবে বাকি ৬৫ শতাংশ অন্যান্য খরচ মেটাতে ব্যবহার করা হবে। সভায় সভাপত্ব করেন কমিটির সভাপতি ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
এর আগে গত ২২ জুন, ১১ জুলাই, ১৫ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর মাজারের ডেগ ও দানবাক্স খুলে টাকা গণনা করা হয়েছিল। গণনা শেষে পাওয়া অর্থ জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় নতুন করে চালু করা একটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন, ঢাকা পোস্ট, জাগো নিউজ, প্রথম আলো, চ্যানেল ২৪, ইত্তেফাক






