- তিনি ফুটবল, ক্রিকেট ব্যাটসহ খেলার সামগ্রী উপহার দেন।
- মঙ্গলবার সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর যাওয়ার পথে কলেজের সামনে গাড়ি থামান।
- পরে রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ও রাজশাহীতে জনসভায় যোগ দেবেন।
- প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন।
- তিনি ফুটবল, ক্রিকেট ব্যাটসহ খেলার সামগ্রী উপহার দেন।
- মঙ্গলবার সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর যাওয়ার পথে কলেজের সামনে গাড়ি থামান।
- পরে রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ও রাজশাহীতে জনসভায় যোগ দেবেন।
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে গাড়িবহর থামান তিনি।
আরও পড়ুননাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হতাহতের ঘটনায় জামায়াতের শোকএ সময় শিক্ষার্থীদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলার সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায় এবং সেলফি তোলেন।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দেখে বাস থামান এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। তিনি শিক্ষার্থীদের খেলার সামগ্রী উপহার দেন।
প্রধানমন্ত্রী সকাল ১০টা ১৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এরপর বুলেটপ্রুফ বাসে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। পথে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান।
রংপুরের ঐতিহ্যবাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে ফিরবেন। সেখান থেকে রাজশাহী গিয়ে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেলা ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন। বেলা ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন।
এরপর বিকেলে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান।
তথ্যসূত্র: চ্যানেল ২৪, বাংলা ট্রিবিউন, প্রথম আলো, ইত্তেফাক






