পাবনায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
- রোববার সন্ধ্যায় প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে কয়েকটি দোকানে আগুন দেওয়া হয় এবং অন্তত ১৫টি বাড়ি ও দোকানে ভাঙচুর-লুটপাট হয়।
- স্থানীয়রা জানান, বেড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে চলা ওয়ার্ডভিত্তিক টুর্নামেন্টে ২ ও ৯ নম্বর ওয়ার্ডের ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকায় টাইব্রেকার হয়।
- এ নিয়ে সমর্থকদের কথা-কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়, পরে তা আশপাশের মহল্লায় ছড়িয়ে পড়ে।
পাবনার বেড়া পৌর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে কয়েকটি দোকানে আগুন দেওয়া হয় এবং অন্তত ১৫টি বাড়ি ও দোকানে ভাঙচুর-লুটপাট হয়।
স্থানীয়রা জানান, বেড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে চলা ওয়ার্ডভিত্তিক টুর্নামেন্টে ২ ও ৯ নম্বর ওয়ার্ডের ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকায় টাইব্রেকার হয়। এ নিয়ে সমর্থকদের কথা-কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়, পরে তা আশপাশের মহল্লায় ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনস্কুলছাত্রী হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক আটকসন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত সংঘর্ষ চলে। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বেড়া থানার ওসি নয়ন কুমার সরকার জানিয়েছেন, নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় এখনো কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: সমকাল





