- শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটের মিজান স্টোরে এ ঘটনা ঘটে।
- প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে একদল সশস্ত্র মুখোশধারী জিনু মার্কেট এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণে ঘটায়।
- এরপর তারা মিজানুর রহমানের মুদিদোকানে ঢুকে তাকে গুলি করে এবং দ্রুত পালিয়ে যায়।
- শনিবার রাত সোয়া ১০টায় নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটে হামলা
- মুখোশধারী দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দোকানে ঢুকে এক জামায়াত কর্মীকে গুলি করে
- আহত মিজানুর রহমান (৩৪) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে; জামায়াত নেতা ছাত্রলীগ-যুবলীগকে দায়ী করেছেন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান (৩৪) নামে এক জামায়াত কর্মী ও ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটের মিজান স্টোরে এ ঘটনা ঘটে।
আরও পড়ুনসংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবরপ্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে একদল সশস্ত্র মুখোশধারী জিনু মার্কেট এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণে ঘটায়। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়। এরপর তারা মিজানুর রহমানের মুদিদোকানে ঢুকে তাকে গুলি করে এবং দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ মিজানুর রহমানের বুক ও পেটে গুলি লেগেছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জেলা হাসপাতালের চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামায়াতে ইসলামীর বেগমগঞ্জ উপজেলা শাখার আমির আবদুজ জায়েদের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুর্বৃত্তরা রাজনৈতিক প্রতিহিংসাবশত এই হামলা চালিয়েছে। তিনি বলেন, এর আগেও মিজানুর রহমানের ওপর হামলা হয়েছিল। দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা শঙ্কিত। উল্লেখ্য, মিজানুর রহমান আমানউল্যাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি জিনু মার্কেটে মিজান স্টোর নামে একটি মুদিদোকান পরিচালনা করেন।
তথ্যসূত্র: চ্যানেল ২৪, প্রথম আলো, বাংলা ট্রিবিউন, আজকের পত্রিকা






