- আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মিশন থেকে প্রায় ১০০ মিটার পূর্বে একটি পুকুরঘাট–সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।
- গুলিবিদ্ধ সুজন পাল পাশের খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে।
- তিনি 'মনোরমা মিষ্টান্ন ভান্ডার' নামের মোহনগঞ্জের একটি দোকানের কর্মচারী।
- মোহনগঞ্জে ভোর সাড়ে ৫টায় মুখোশধারীদের গুলিতে সুজন পাল আহত
- তারা দুবাইপ্রবাসী পলাশ সাহার ঠিকানা জানতে চেয়েছিল
- গুলিবিদ্ধ সুজন ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন
- পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জড়িত শনাক্তের চেষ্টা করছে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে সুজন পাল (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মিশন থেকে প্রায় ১০০ মিটার পূর্বে একটি পুকুরঘাট–সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।
আরও পড়ুনশেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার, দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক বিমানবাহিনী প্রধানগুলিবিদ্ধ সুজন পাল পাশের খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি 'মনোরমা মিষ্টান্ন ভান্ডার' নামের মোহনগঞ্জের একটি দোকানের কর্মচারী। স্ত্রীকে নিয়ে মোহনগঞ্জের মাইলোড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তিনি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ঘুম থেকে উঠে হাত–মুখ ধোয়ার জন্য বাড়ির কাছে পুকুরঘাটে যান সুজন পাল। হাত–মুখ ধুয়ে পাকা সড়কে উঠতেই মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী তাঁর কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির ঠিকানা জানতে চায়। একপর্যায়ে একজন আগ্নেয়াস্ত্র বের করলে ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন সুজন। তখন পেছন থেকে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এরপর মোটরসাইকেলে দেওথান কালীমন্দিরের দিকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন সুজনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের ভারপ্রাপ্ত কর্মকর্তা অলক কান্তি তালুকদার জানান, সুজন পালের পিঠে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ সুজনর স্ত্রী টুম্পা পাল বলেন, বাসার পাশে সড়কের কাছে পুকুেরে হাত–পা ধুতে গিয়েছিলন তাঁর স্বামী। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে হি স্বামীক মাটিতে পড়ে থাকতে দেখন। পরে লোাকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম জানান, এলাকাবাসী জানিয়েছন, দুর্বৃত্তদের মুখ ঢাকা ছিল। আহত ব্যক্তি ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলী ফকির নিহত হন। কয়েক দিনের ব্যবধানে জেলায় আবার গোলাগুলির ঘটনা ঘটায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।
তথ্যসূত্র: প্রথম আলো, বাংলা ট্রিবিউন






