স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি
- রোববার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
- সভা থেকে আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ২৩ অক্টোবর থেকে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
- ৩০ অক্টোবর ঢাকায় হবে দলটির প্রতিবাদ সমাবেশ।
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা থেকে আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ২৩ অক্টোবর থেকে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ৩০ অক্টোবর ঢাকায় হবে দলটির প্রতিবাদ সমাবেশ।
আরও পড়ুনইরান যুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয়দুর্গাপূজায় সারা দেশের মণ্ডপের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দলের নেতাকর্মীরা নিয়োজিত থাকবেন বলেও সিদ্ধান্ত হয়। এছাড়া ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা এবং আগামী সপ্তাহে আরও ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থী তালিকা প্রকাশের কথা জানিয়েছে দলটি।
আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে বাংলামোটরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সদস্যসচিব আখতার হোসেন।
তথ্যসূত্র: সমকাল






