- তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগের পরও স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি না হওয়ার প্রশ্ন তোলেন।
- ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন বলে মন্তব্য করেন তিনি; মিস্টির পদত্যাগ হলেও গ্রেপ্তার হয়নি বলে জানান।
- সংবিধান সংশোধন কমিটিকে প্রত্যাখ্যান করেছে জনগণ বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।
- নাহিদ ইসলাম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ।
- তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগের পরও স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি না হওয়ার প্রশ্ন তোলেন।
- ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন বলে মন্তব্য করেন তিনি; মিস্টির পদত্যাগ হলেও গ্রেপ্তার হয়নি বলে জানান।
- সংবিধান সংশোধন কমিটিকে প্রত্যাখ্যান করেছে জনগণ বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হয়েছে, কিন্তু আইনশৃঙ্খলার জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে না। দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন।
আরও পড়ুনসৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে বাংলাদেশসোমবার (১৯ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্র পূর্ব বাড্ডা নিমতলা কালী মন্দির পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং তার কাজ না করে তিনি সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।
তিনি আরও বলেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন, আইন প্রয়োগকারী সংস্থার তাকে ব্যবস্থা নিতে হবে। এর আগে মিস্টি পদত্যাগ করেছেন, কিন্তু তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।
এক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনামতো দেশ চলছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, এটা কোনো গণতন্ত্রের বা আইনের শাসনের উদাহরণ নয়।
সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে তিনি বলেন, সরকার এখনো নাটক করছে এবং এ কমিটিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে; তাদের দিয়ে বিএনপি মেনে নেওয়া সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ানো হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রহসন।
মন্দির পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট, প্রথম আলো






