- গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার।
- গ্রেপ্তার হাসনাইন হাসানের বিরুদ্ধে তিন থানায় ছিনতাইয়ের ছয়টি মামলা রয়েছে।
- চক্রটি পথচারী, বাসযাত্রী ও হাসপাতালের রোগীর স্বজনদের টার্গেট করত।
- রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ জন গ্রেপ্তার।
- গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার।
- গ্রেপ্তার হাসনাইন হাসানের বিরুদ্ধে তিন থানায় ছিনতাইয়ের ছয়টি মামলা রয়েছে।
- চক্রটি পথচারী, বাসযাত্রী ও হাসপাতালের রোগীর স্বজনদের টার্গেট করত।
রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
আরও পড়ুনসাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ে নিহত, বাসে আগুনগ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড, একটি করাত কাটার চাকু ও ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন কিশোর ও একজন নারী রয়েছেন।
ওসি আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে হাসনাইন হাসান বিশেষভাবে উল্লেখযোগ্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে।
এই চক্রের সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের টার্গেট করত। অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা নারীদের অসাবধানতার সুযোগ নিয়ে ব্যাগ থেকে মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন তারা।
গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে। পুলিশ জানিয়েছে, ছিনতাই প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪, ঢাকা পোস্ট






