- তার ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচে লুকানো ৪ কেজি ২৮০ গ্রাম কুশ জব্দ করা হয়।
- তিনটি ভারতীয় শাড়ি, পাসপোর্ট ও নগদ অর্থসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
- ডিএনসি জানায়, আন্তর্জাতিক মাদক চক্র তাকে ব্যবহার করছিল এবং বাংলাদেশে কুশের বাজার তৈরির চেষ্টা চলছে।
- ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে আসা অভিজিৎ দাসকে গ্রিন চ্যানেলে আটক করা হয়।
- তার ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচে লুকানো ৪ কেজি ২৮০ গ্রাম কুশ জব্দ করা হয়।
- তিনটি ভারতীয় শাড়ি, পাসপোর্ট ও নগদ অর্থসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
- ডিএনসি জানায়, আন্তর্জাতিক মাদক চক্র তাকে ব্যবহার করছিল এবং বাংলাদেশে কুশের বাজার তৈরির চেষ্টা চলছে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আরও পড়ুনসাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর সম্পদ জব্দের নির্দেশগ্রেপ্তার ব্যক্তির নাম অভিজিৎ দাস (৪০)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, ২ হাজার ১৬০ রুপি, ৭০ থাই বাথ, একটি স্মার্টফোন, একটি বোর্ডিং কার্ড ও তিনটি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি ৩২১ ফ্লাইটে আসা অভিজিৎ দাসকে সন্দেহভাজন হিসেবে আটক করে তার ট্রলি তল্লাশি করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ দাস নিজেকে ভারতের বনগাঁও রেলওয়ে স্টেশনের একজন কুলি বলে পরিচয় দিয়েছেন। তার দাবি, একটি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক পাচারচক্র ভারতের নিম্নআয়ের মানুষদের ব্যবহার করে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায় এবং পরে তাদের মাধ্যমে ভারতীয় শাড়িসহ বিভিন্ন পণ্যের আড়ালে বাংলাদেশে মাদক পাচার করা হয়।
ডিএনসি জানায়, ওই চক্র বাংলাদেশে কুশের বাজার তৈরির চেষ্টা করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে মাদকের একটি অংশ হস্তান্তরের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যাওয়ার কথা ছিল অভিজিৎ দাসের।
এ ঘটনায় অভিজিৎ দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন। আসামিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট, প্রথম আলো, চ্যানেল ২৪






