- আহত তিন পুলিশ সদস্য হলেন এসআই ফুলমিয়া, কনস্টেবল শওকত ও জসিম।
- হামলায় জড়িতরা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেয়।
- ঘটনাস্থলে পুলিশ কোনো বাধা দেয়নি, তবুও হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
- গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটে।
- আহত তিন পুলিশ সদস্য হলেন এসআই ফুলমিয়া, কনস্টেবল শওকত ও জসিম।
- হামলায় জড়িতরা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেয়।
- ঘটনাস্থলে পুলিশ কোনো বাধা দেয়নি, তবুও হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে। শনিবার দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনমাদারীপুরে মোবাইল চুরি: অভিযুক্তকে ধাওয়া করতে গিয়ে বৃদ্ধের মৃত্যুআহত পুলিশ সদস্যরা হলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুলমিয়া এবং কনস্টেবল শওকত ও জসিম। তাঁরা নিয়মিত টহল শেষে গাড়ি থামিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় এই হামলার শিকার হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলাকারীদের হাতে হকিস্টিক, ফালি করা কাঠ ও লাঠিসোঁটা ছিল। ভিডিওতে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে দেখা যায়। মোড়ে দাঁড় করানো পুলিশের গাড়ি লক্ষ্য করে তাঁরা হামলা চালায়।
পুলিশ সুপার হাবীবুল্লাহ বলেন, পুলিশ সদস্যরা সেখানে দাঁড়িয়ে ছিলেন এবং মিছিলকারীদের বাধা দেননি। তারপরও মিছিলকারীরা এসে পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। ঘটনার ভিডিওতে পুলিশের নিরপেক্ষ ভূমিকা দেখা গেছে।
এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। তিনি বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তথ্যসূত্র: আজকের পত্রিকা, প্রথম আলো, বাংলা ট্রিবিউন, ইত্তেফাক






