- জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
- পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
- বিক্ষোভে শিক্ষার্থী, শিক্ষক, ট্রেড ইউনিয়ন, স্বাস্থ্যকর্মী, কৃষক ও ইয়োলো ভেস্ট আন্দোলনকারীরা অংশ নেয়।
- শনিবার (১৭ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়।
- জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
- পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
- বিক্ষোভে শিক্ষার্থী, শিক্ষক, ট্রেড ইউনিয়ন, স্বাস্থ্যকর্মী, কৃষক ও ইয়োলো ভেস্ট আন্দোলনকারীরা অংশ নেয়।
ফ্রান্সে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলছে। শনিবার (১৭ অক্টোবর) রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুনঢাকা-সৌদি ফ্লাইট বাতিল: হুথি হামলায় আটকা ১৭,৭০১ যাত্রীআন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। এ সময় হুড ও মাস্ক পরা লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। দেশটির রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ অক্টোবর) আয়োজিত এই বড় আকারের বিক্ষোভে শিক্ষার্থী, শিক্ষক, ট্রেড ইউনিয়ন, স্বাস্থ্যকর্মী, কৃষক এবং ২০১৮ সালে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে তোলপাড় সৃষ্টি করা পুনরুত্থানমুখী ইয়োলো ভেস্ট আন্দোলনকারীরা অংশ নেয়।
বিক্ষোভকারীরা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে সড়কে নেমে আসে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেয়।
ফ্রান্সের বিভিন্ন শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। পরিস্থিতি এখনও উত্তপ্ত বলে জানা গেছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪, বাংলা ট্রিবিউন






