- এসব পদে দ্রুত নিয়োগ দিয়ে জনবল ঘাটতি পূরণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
- বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই সুপারিশ করা হয়।
- কমিটির সভাপতি সংসদ সদস্য মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
- খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে ৬ হাজার ৬৫৩টি শূন্য পদ রয়েছে
- ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ
- আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ বন্ধ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়ার পরামর্শ
- বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক অনুষ্ঠিত
খাদ্য মন্ত্রণালয় ও এর অধীন দফতর-সংস্থাগুলোতে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য রয়েছে। এসব পদে দ্রুত নিয়োগ দিয়ে জনবল ঘাটতি পূরণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
আরও পড়ুনফটিকছড়ি চা-বাগানে ছিনতাই: সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ৭ লাখ টাকা লুট, আটক ২বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সংসদ সদস্য মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের জনবল ঘাটতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন পদে বর্তমানে ৬ হাজার ৬৫৩টি শূন্য পদ রয়েছে।
এ বিষয়ে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগ কার্যক্রম বন্ধ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদগুলো পূরণের সুপারিশ করা হয়েছে।
বৈঠকে খাদ্যে ভেজাল প্রতিরোধ, কৃষিজমি সংরক্ষণ এবং ওএমএস কার্যক্রমসহ অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪, বাংলা ট্রিবিউন






