- সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
- প্রায় তিন হাজার মণ পাট ও দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
- ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
- ফরিদপুরের আলফাডাঙ্গার ফলিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার রাতে।
- সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
- প্রায় তিন হাজার মণ পাট ও দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
- ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দায়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আরও পড়ুনমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ঘিরে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনারগুদামগুলোতে মজুত থাকা প্রায় তিন হাজার মণ পাট আগুনে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, পুড়ে যাওয়া পাটের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীররা ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়ে সরকারি সহায়তা কামনা করেছেন। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গুদাম ও দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: ইত্তেফাক, বাংলা ট্রিবিউন, চ্যানেল ২৪, জাগো নিউজ






