· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
লাইভ
ব্রেকিং
৩:৪৭ইরান যুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয়৯:৪০জাতীয় দল থেকে সাময়িক নিষিদ্ধ রোনালদো৩:৪৭ইরান যুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয়৩:০০স্কুলছাত্রী হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক আটক২:২৯চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দের পাঁচ টন চাল জব্দ, তদন্ত কমিটি২:০০বৈশ্বিক পুরস্কার জিতল বাংলাদেশের এআই হেলথ প্ল্যাটফর্ম ‘আমারডাক্তার’১:৪৮পাবনায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক১:৩১ফেসবুকে পরিচয় থেকে বিয়ে, পাকিস্তানি যুবক এখন কুষ্টিয়ায়১২:৪৫স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি১২:৩১নিষেধাজ্ঞা অমান্য করে ইট তৈরি, তিন মালিকের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা১২:০৭চুয়েটে ২০ দিনেও কাটেনি অচলাবস্থা, সেশনজটের শঙ্কা৭:৪৮হাসানের হ্যাটট্রিক, শান্ত-মুশফিকের ব্যাটে ৩২৯ রানের লিড বাংলাদেশের৩:৪৭ইরান যুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয়৯:৪০জাতীয় দল থেকে সাময়িক নিষিদ্ধ রোনালদো৩:৪৭ইরান যুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয়৩:০০স্কুলছাত্রী হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক আটক২:২৯চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দের পাঁচ টন চাল জব্দ, তদন্ত কমিটি২:০০বৈশ্বিক পুরস্কার জিতল বাংলাদেশের এআই হেলথ প্ল্যাটফর্ম ‘আমারডাক্তার’১:৪৮পাবনায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক১:৩১ফেসবুকে পরিচয় থেকে বিয়ে, পাকিস্তানি যুবক এখন কুষ্টিয়ায়১২:৪৫স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি১২:৩১নিষেধাজ্ঞা অমান্য করে ইট তৈরি, তিন মালিকের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা১২:০৭চুয়েটে ২০ দিনেও কাটেনি অচলাবস্থা, সেশনজটের শঙ্কা৭:৪৮হাসানের হ্যাটট্রিক, শান্ত-মুশফিকের ব্যাটে ৩২৯ রানের লিড বাংলাদেশের

দুই দেশের দম্পতি

ফেসবুকে পরিচয় থেকে বিয়ে, পাকিস্তানি যুবক এখন কুষ্টিয়ায়

ফেসবুকে পরিচয়, প্রেম, তারপর বিয়ে। পাকিস্তানের পাঞ্জাবের ফারহান এখন স্ত্রী লাবনীকে নিয়ে বসবাস করছেন কুষ্টিয়ায়।

ড
ডেস্ক রিপোর্ট১২ অক্টোবর ২০২৬, ১:৩১ এএম · পড়তে ১ মিনিট · 👁 ১৮ বার পঠিত · 🔥 ট্রেন্ডিং
লাবনী ও ফারহান। ছবি: জাগো নিউজ

ফেসবুকে পরিচয় থেকে বিয়ে, পাকিস্তানি যুবক এখন কুষ্টিয়ায়

এক নজরে
  • প্রায় দুই বছর আগে ফেসবুকে তার পরিচয় হয় পাকিস্তানের পাঞ্জাবের যুবক ফারহানের সঙ্গে।
  • শুরুতে সাধারণ বন্ধুত্ব থাকলেও নিয়মিত কথা বলতে বলতে সম্পর্কটি গড়ায় প্রেমে।
  • পরিচয়ের শুরুর দিকে লাবনী একটি ফেক আইডি ব্যবহার করতেন, যার প্রোফাইলে দেওয়া ছিল অন্য এক তরুণীর ছবি।

কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার মেয়ে লাবনী। প্রায় দুই বছর আগে ফেসবুকে তার পরিচয় হয় পাকিস্তানের পাঞ্জাবের যুবক ফারহানের সঙ্গে। শুরুতে সাধারণ বন্ধুত্ব থাকলেও নিয়মিত কথা বলতে বলতে সম্পর্কটি গড়ায় প্রেমে।

গল্পে অবশ্য একটি চমকও ছিল। পরিচয়ের শুরুর দিকে লাবনী একটি ফেক আইডি ব্যবহার করতেন, যার প্রোফাইলে দেওয়া ছিল অন্য এক তরুণীর ছবি। ফারহান ছবি চাইলে তখনো সেই ছবিই পাঠান তিনি। পরে ভিডিও কলে কথা বলার সময় প্রকাশ পায় লাবনীর আসল পরিচয়।

আরও পড়ুনস্কুলছাত্রী হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক আটক

সত্য জানার পরও যোগাযোগ থামেনি। বরং সম্পর্ক আরও গভীর হয় এবং একপর্যায়ে লাবনীকে বিয়ের প্রস্তাব দেন ফারহান। দুই পরিবারের সম্মতিতে প্রায় সাত মাস আগে অনলাইনে বিয়ে হয় তাদের। পরে ফারহান স্ত্রীকে পাকিস্তানে নিয়ে গেলে সে দেশের আইন ও শরিয়ত মেনে আবারও বিয়ে সম্পন্ন হয়।

প্রায় ছয় মাস পাকিস্তানে সংসার করার পর স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফিরেছেন ফারহান। বর্তমানে এই দম্পতি কুষ্টিয়াতেই থাকছেন। তারা জানিয়েছেন, দুজনেরই ১০ বছরের ফ্যামিলি ভিসা রয়েছে। ভিন্ন দেশ ও সংস্কৃতির এই দম্পতিকে ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল।

বাংলাদেশে থাকার পাশাপাশি পাকিস্তানি পোশাক, বিশেষ করে থ্রি-পিস এনে অনলাইনে ব্যবসা করার পরিকল্পনা করছেন লাবনী ও ফারহান।

তথ্য ও ছবি: জাগো নিউজ (জেলা প্রতিনিধি, কুষ্টিয়া)

ড
ডেস্ক রিপোর্ট

কালারস অব বাংলাদেশ · সারাদেশ বিভাগ

💬 আপনার মতামতফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন · ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য কাম্য