ডিএনসিসি প্রশাসক বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কথা রাখেন
- তিনি বিএনপিকে জনগণের দল ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের সরকার হিসেবে উল্লেখ করেন।
- ফ্যামিলি কার্ডকে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের উপহার হিসেবে বর্ণনা করা হয়।
- আসন্ন সিটি নির্বাচনে জনগণের জন্য কাজ করা প্রার্থীরাই দলের মনোনয়ন পাবেন বলে জানান তিনি।
- মিরপুর-১৩ এলাকায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে প্রশাসক এ কথা বলেন।
- তিনি বিএনপিকে জনগণের দল ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের সরকার হিসেবে উল্লেখ করেন।
- ফ্যামিলি কার্ডকে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের উপহার হিসেবে বর্ণনা করা হয়।
- আসন্ন সিটি নির্বাচনে জনগণের জন্য কাজ করা প্রার্থীরাই দলের মনোনয়ন পাবেন বলে জানান তিনি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া কথা রাখেন। সোমবার (১২ অক্টোবর) মিরপুর-১৩ এর ৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা-১৫ আসনের ফ্যামিলি কার্ড বিষয়ক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুনজিএম কাদেরের বাসায় হামলা, বাংলাদেশ জাসদের নিন্দাপ্রশাসক বলেন, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বিএনপি যারা জনগণের দল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সরকার। ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারে ঘোষিত জনগণের জন্য উপহার বলে উল্লেখ করেন তিনি।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের ভেতরে কেউ ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি বা কোনো অনৈতিক কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসক স্পষ্ট করেন, সঠিক পরিবার যাতে ফ্যামিলি কার্ড পায় সেদিকে নজর রাখা হবে এবং এ বিষয়ে কোনো বিভেদ বা বিভক্তি করা হবে না।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে প্রশাসক বলেন, যেসব প্রার্থী জনগণের জন্য কাজ করবে এবং সেবামূলক কার্যক্রমে বিশেষ করে ডেঙ্গু মোকাবিলা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ক্লিন ঢাকা গ্রিন ঢাকা নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালাবে, তারাই দলের মনোনয়ন পাবে। জনগণের জন্য কাজ না করলে তারা মনোনয়ন পাবে না বলে জানান তিনি।
প্রশাসক আরও বলেন, অল্প সময়ের মধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিদিন রাস্তা ও ফুটপাত হকারমুক্ত করা হবে এবং নান্দনিক ফুটপাত উপহার দেওয়া হবে নগরবাসীদের।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট




