নিষেধাজ্ঞা অমান্য করে ইট তৈরি, তিন মালিকের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা
- মামলায় চার প্রতিষ্ঠানের তিন মালিককে অভিযুক্ত করা হয়েছে।
- অভিযুক্তরা হলেন ‘মেসার্স এ,বি,এন অ্যান্ড কোম্পানি’র মালিক মো. জাকির হোসেন, ‘এম.এইচ.এস. স্টার’ ও ‘এম.এইচ.বি. স্টার’-এর মালিক আবু বকর এবং ‘এ আই এম ব্রিকস’-এর মালিক কাওছার আহমেদ।
- পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা সহনীয় সীমার প্রায় তিন গুণ।
নিষেধাজ্ঞা অমান্য করে ইট উৎপাদন ও পরিবেশ দূষণের অভিযোগে চারটি ইটভাটার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় চার প্রতিষ্ঠানের তিন মালিককে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তরা হলেন ‘মেসার্স এ,বি,এন অ্যান্ড কোম্পানি’র মালিক মো. জাকির হোসেন, ‘এম.এইচ.এস. স্টার’ ও ‘এম.এইচ.বি. স্টার’-এর মালিক আবু বকর এবং ‘এ আই এম ব্রিকস’-এর মালিক কাওছার আহমেদ।
আরও পড়ুনচুয়েটে ২০ দিনেও কাটেনি অচলাবস্থা, সেশনজটের শঙ্কাপরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা সহনীয় সীমার প্রায় তিন গুণ। শুষ্ক মৌসুমে এই দূষণ ঢাকাতেও ঢুকে পড়ে। তাই ‘বায়ুদূষণ বিধিমালা ২০২২’ অনুযায়ী সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে সেখানে সব ধরনের ইটভাটার কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
এজাহার অনুযায়ী, এসব ভাটায় তৈরি ইটের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা, যা পরিবেশগত অপরাধের মাধ্যমে অর্জিত বলে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে। অন্যান্য অবৈধ ভাটার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডি।
তথ্যসূত্র: সমকাল



