চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দের পাঁচ টন চাল জব্দ, তদন্ত কমিটি
- রোববার সন্ধ্যায় শহরের বিপণীবাগ এলাকা থেকে চালসহ একটি পিকআপ জব্দ করা হয়।
- ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি।
- মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় জেলেদের সহায়তায় এসব চাল সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে বিতরণের কথা ছিল।
চাঁদপুরে জেলেদের জন্য সরকারি বরাদ্দের পাঁচ টন চাল জব্দ করেছে প্রশাসন। রোববার সন্ধ্যায় শহরের বিপণীবাগ এলাকা থেকে চালসহ একটি পিকআপ জব্দ করা হয়। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি।
মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় জেলেদের সহায়তায় এসব চাল সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে বিতরণের কথা ছিল। অভিযোগ উঠেছে, চালগুলো বিতরণ না করে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া হয়, যিনি সেগুলো লাকসামে নিয়ে যাচ্ছিলেন।
আরও পড়ুনস্কুলছাত্রী হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক আটকখবর পেয়ে প্রশাসন গাড়িটি হাজীগঞ্জ থেকে ফিরিয়ে আনে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেমের নেতৃত্বে চাল জব্দ করে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে রাখা হয়।
ক্রেতা হিসেবে পরিচয় দেওয়া ইউনুসের দাবি, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকায় চালগুলো কিনেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে শামীম বলেছেন, তাকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে।
প্রশাসন জানিয়েছে, তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে এলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: সমকাল





