- প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিনটি ঘটনা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেন।
- গ্লোবাল নিউজের সূত্র অনুযায়ী, তাজা গুলি ছোড়ার প্রশিক্ষণকালে গ্যাস পাইপলাইনে আঘাত লেগে আগুনের সূত্রপাত।
- স্থানীয় হাসপাতালে চাপ সৃষ্টি হয়েছে, আগাম ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
- কানাডার আলবার্টা প্রদেশের কানাডিয়ান ফোর্সেস বেজ ওয়েনরাইটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত ও বেশ কয়েক ডজন আহত।
- প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিনটি ঘটনা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেন।
- গ্লোবাল নিউজের সূত্র অনুযায়ী, তাজা গুলি ছোড়ার প্রশিক্ষণকালে গ্যাস পাইপলাইনে আঘাত লেগে আগুনের সূত্রপাত।
- স্থানীয় হাসপাতালে চাপ সৃষ্টি হয়েছে, আগাম ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
কানাডার পশ্চিমাঞ্চলীয় আলবার্টা প্রদেশের ‘কানাডিয়ান ফোর্সেস বেজ ওয়েনরাইট’ সামরিক ঘাঁটিতে শনিবার (১৭ অক্টোবর) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত ও বেশ কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
আরও পড়ুনফিলিস্তিনের জন্য সৌদি আরবে হুথি হামলা সহায়তা পাঠাচ্ছে জেদ্দা ভিত্তিক সংস্থাঘটনার খবর নিশ্চিত করে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘একটি গুরুতর ঘটনায় বড় ধরনের আগুন ছড়িয়ে পড়েছে।’ তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং প্রাদেশিক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করার কথা বলেন।
প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিনটি সংবাদ সম্মেলনে বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, কানাডিয়ান ফোর্সেস বেজ ওয়েনরাইটে এক ঘটনায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন।’ তবে তিনি ঠিক কতজন হতাহত বা ঘটনার কারণ সম্পর্কে কিছু জানাননি।
কানাডার টেলিভিশন নেটওয়ার্ক গ্লোবাল নিউজ সামরিক সূত্রের বরাতে জানায়, তাজা গুলি ছোড়ার প্রশিক্ষণ চলাকালে গুলি গ্যাসের পাইপলাইন বা গ্যাসকূপে আঘাত হানলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘাঁটি থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এডমন্টনের একটি হাসপাতালের চিকিৎসক ওয়ারেন থার্স্ক সিবিসিকে বলেন, চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা এত বেশি যে ওয়েনরাইটের স্বাস্থ্যসেবার ব্যবস্থা পুরোপুরি চাপের মুখে পড়েছে। তিনি বলেন, ‘১৫ থেকে ২৫ বছরে এমন ঘটনা একবারই ঘটে।’
ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা এলাকা পর্যবেক্ষণ করছেন। আলবার্টার প্রাদেশিক নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা দপ্তর জানিয়েছে, ওয়েনরাইটের আগাম ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, ঘাঁটিতে সামরিক ও বেসামরিক মিলিয়ে ১ হাজার ৩১০ জন কর্মী ছিলেন। ঘাঁটির উত্তরে ওয়েনরাইট শহরে প্রায় ৬ হাজার ৬০০ লোকের বাস। আগুনের সঠিক কারণ ও হতাহতের চূড়ান্ত সংখ্যা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো, চ্যানেল ২৪, ইত্তেফাক






