- মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা।
- প্রথমার্ধেই ১৬-৫ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
- বিরতির পর বাংলাদেশ ১৭ গোল করে, বিপরীতে মালদ্বীপ ১৫ গোল দেয়।
- মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়েছে বাংলাদেশ
- প্রথমার্ধে ১৬-৫ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা
- সানজিদা আক্তার ৮ গোল করে ম্যাচসেরা
- বৃহস্পতিবার ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির (এশিয়া জোন-২) ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা।
আরও পড়ুনত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে বাংলাদেশের সমীকরণ কী?প্রথমার্ধেই ১৬-৫ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর বাংলাদেশ ১৭ গোল করে, বিপরীতে মালদ্বীপ ১৫ গোল দেয়। প্রথমার্ধের ১১ গোলের লিডই জয় এনে দেয় বাংলাদেশকে।
বাংলাদেশের সানজিদা আক্তার ৮ গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন। তিনি বলেন, ভারত ম্যাচের ভুলগুলো শুধরে এই ম্যাচে ভালো খেলার চেষ্টা করেছি। ফাইনালে সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করবে।
এর আগে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরে যায় স্বাগতিক মেয়েরা। ফলে ফাইনালে উঠতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না।
ব্রোঞ্জ পদকের ম্যাচে বুধবার নেপাল ও মালদ্বীপ মুখোমুখি হবে। বৃহস্পতিবার পরিবর্তিত সূচি অনুযায়ী বেলা ৩টায় ফাইনালে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট, বাংলা ট্রিবিউন






