- এক নারী স্থানীয়দের জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে রিসোর্টে এনে ধর্ষণ করা হয়; পরে বিয়েতে রাজি হননি শৈক্যচিং।
- ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন; তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে।
- এনসিপির জেলা আহ্বায়ক বলেছেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে; ষড়যন্ত্রের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।
- শুক্রবার রাতে বান্দরবান জেলা শহরের শিশু পার্কসংলগ্ন সাইনি রিসোর্ট থেকে শৈক্যচিং মারমাকে গ্রেপ্তার করে পুলিশ।
- এক নারী স্থানীয়দের জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে রিসোর্টে এনে ধর্ষণ করা হয়; পরে বিয়েতে রাজি হননি শৈক্যচিং।
- ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন; তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে।
- এনসিপির জেলা আহ্বায়ক বলেছেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে; ষড়যন্ত্রের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।
বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মারমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জেলা শহরের শিশু পার্কসংলগ্ন তার মালিকানাধীন সাইনি রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনটুপটুপ রিসোর্টের অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না, জুনে নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিসশৈক্যচিং মারমা এনসিপির বান্দরবান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। জেলা শহরের বালাঘাটা সড়কের পাশের একটি পাহাড়ে তার রিসোর্টটি অবস্থিত।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে ওই রিসোর্ট থেকে এক নারীর চিৎকার ও কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে রিসোর্টে গিয়ে ওই নারীকে কান্নারত অবস্থায় দেখা যায়।
ওই নারী স্থানীয় লোকজনকে অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে রিসোর্টে নিয়ে এসেছিলেন শৈক্যচিং মারমা। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের কথা বললে শৈক্যচিং রাজি হননি। একপর্যায়ে তাঁকে রিসোর্ট থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, বিষয়টি জানার পর পুলিশ দ্রুত ওই নারীকে রিসোর্ট থেকে থানায় নিয়ে আসে। তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য জানার পর শৈক্যচিং মারমাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার শৈক্যচিং মারমাকে শনিবার আদালতে পাঠানো হচ্ছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে।
গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে এনসিপির বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক মং সা প্রু চৌধুরী বলেন, শৈক্যচিং মারমার বিষয়ে তাঁরা তদন্ত করে দেখছেন। শৈক্যচিং ও এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কেউ ষড়যন্ত্র করেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪, প্রথম আলো, ইত্তেফাক






