- চুক্তির আওতায় যৌথ সমরাস্ত্র উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণ অন্তর্ভুক্ত।
- তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির লক্ষ্য সামরিক উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধি করা।
- এর আগে গত আগস্টে তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা চুক্তি’ নামে একটি সামরিক চুক্তি করেছিল।
- বুধবার (২১ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় চার দেশ বদর সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।
- চুক্তির আওতায় যৌথ সমরাস্ত্র উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণ অন্তর্ভুক্ত।
- তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির লক্ষ্য সামরিক উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধি করা।
- এর আগে গত আগস্টে তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা চুক্তি’ নামে একটি সামরিক চুক্তি করেছিল।
তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সহায়তার লক্ষ্যে ‘বদর সমঝোতা স্মারকে’ স্বাক্ষর করেছে। বুধবার (২১ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুনপ্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফরে কৌশলগত অংশীদারত্ব জোরদারের আশা জাপানেরচুক্তিটির লক্ষ্য হলো সামরিক উৎপাদন বৃদ্ধি, সামরিক সক্ষমতা জোরদার এবং প্রযুক্তিগত সামরিক প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নে সহায়তা করা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি দেশের আলাদা সামরিক সক্ষমতাকে কাজে লাগিয়ে একে-অপরের সহায়তায় ব্যাপক ভূমিকা রাখবে এই চুক্তি।
মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক একমাত্র ন্যাটোভুক্ত দেশ। ন্যাটো জোটে তাদের দ্বিতীয় সর্বোচ্চ সেনা রয়েছে। তুরস্ক উপসাগরীয় আরব দেশগুলোকে সামরিকভাবে আগে থেকেই সহায়তা করে আসছে। এর মধ্যে কাতারে তাদের সেনাঘাঁটির অবস্থান রয়েছে।
এর আগে গত আগস্টে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে একটি সামরিক চুক্তি করেছিল তুরস্ক, যা ‘মক্কা চুক্তি’ নামে পরিচিত। ওই চুক্তিতে বলা আছে, কোনো দেশ সশস্ত্র হামলার শিকার হলে অন্য দেশগুলো নিজেদের সক্ষমতা নিয়ে আক্রান্ত দেশকে সহায়তায় এগিয়ে আসবে।
বদর সমঝোতা স্মারকে যৌথ সমরাস্ত্র উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে বলে খবর আনাদোলু এজেন্সির। এই চুক্তির ব্যাপক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে বলেও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট, ইত্তেফাক, প্রথম আলো, জাগো নিউজ, চ্যানেল ২৪






