- ঘটনার সময় তিনি অফিসে ছিলেন; অক্ষত আছেন বলে জানিয়েছেন।
- আসিফের ধারণা, হামলাকারীরা তার যাতায়াতের সময় জেনে টার্গেট করেছিল, কিন্তু মিস করে।
- পুলিশ ঘটনাস্থল থেকে গুলির কার্তুজ উদ্ধার করেছে।
- শনিবার ভোরে মগবাজারে আসিফ আকবরের পার্ক করা গাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা।
- ঘটনার সময় তিনি অফিসে ছিলেন; অক্ষত আছেন বলে জানিয়েছেন।
- আসিফের ধারণা, হামলাকারীরা তার যাতায়াতের সময় জেনে টার্গেট করেছিল, কিন্তু মিস করে।
- পুলিশ ঘটনাস্থল থেকে গুলির কার্তুজ উদ্ধার করেছে।
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর পৌনে ৫টার দিকে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে থাকা গাড়িটিতে একটি গুলি ছোড়া হয়। ঘটনার সময় আসিফ তার অফিসে ছিলেন। তিনি অক্ষত আছেন।
আরও পড়ুনমডেল ও উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেনআসিফ আকবর গণমাধ্যমকে জানান, বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বাসায় এসে কথা বলেছেন। তারা বিষয়টি তদন্ত করছেন। নিজ থেকে কাউকে সন্দেহ করছেন না তিনি। তার ভাষ্য, ‘আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, তারা খুব ভালো করেই জানে, আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই। তারা ওই সময়টা বুঝেই টার্গেট করেছে। কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে।’
পুলিশ জানায়, হাতিরঝিল থানাধীন মগবাজার-ওয়্যারলেস সড়কের পাশে ওই এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।
আসিফ আকবর বলেন, ঘটনার সময় তিনি অফিসে বসে ছিলেন। বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু ছেলের সঙ্গে কথা বলার জন্য কিছু দেরি করেন। সেই সময়ে গুলির ঘটনা ঘটে। তিনি মনে করেন, হামলাকারীরা তাকেই লক্ষ্য করেছিল।
আসিফের গাড়িতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজের শিল্পী-কলাকুশলীরা। অভিনেতা ওমর সানী, সংগীতশিল্পী ধ্রুব গুহ-সহ অনেকে ঘটনার দ্রুত ও সঠিক তদন্ত দাবি করেছেন।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট, ইত্তেফাক






