· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · শেরপুর জেলা

শেরপুর সদর

Sherpur Sadar

শেরপুর সদর উপজেলা বাংলাদেশের শেরপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি ১৪ টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এটি ময়মনসিংহ বিভাগের অধীন শেরপুর জেলার ৫ টি উপজেলার একটি এবং এটি জেলার দক্ষিণভাগে অবস্থিত। শেরপুর সদর উপজেলার উত্তরে শ্রীবরদী উপজেলা, ঝিনাইগাতী উপজেলা ও নালিতাবাড়ী উপজেলা, দক্ষিণে জামালপুর জেলার জামালপুর সদর উপজেলা, পূর্বে নকলা উপজেলা, পশ্চিমে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা ও মেলান্দহ উপজেলা।

শেরপুর সদর উপজেলার আয়তন ৩৭২.৮৯ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২০১১ সনের আদম শুমারী অনুযায়ী ৪,৯৭,১৭৯ জন; বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৪৬%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১৩৩৩ জন।

শেরপুর জেলার অন্য উপজেলা