হাটহাজারী বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি চট্টগ্রাম শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। পশ্চিমে পাহাড় দ্বারা বেষ্টিত এই উপজেলার মধ্য দিয়ে হালদা নদী প্রবহমান। উত্তর চট্টগ্রামের প্রবেশদ্বার নামে পরিচিত এই উপজেলাটি চট্টগ্রাম জেলার সাথে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পার্বত্য জেলাকে সংযুক্ত করেছে। শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ হাটহাজারী চট্টগ্রামের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপজেলা।
