দক্ষিণ সুরমা উপজেলা বাংলাদেশের সিলেট জেলার একটি প্রশাসনিক এলাকা। এটি সিলেট জেলার নবীন উপজেলা; যা ২০০৫ সালের ২৯ জানুয়ারি তে অনুষ্ঠিত নিকার-এর ৯১ তম বৈঠকের নতুন প্রশাসনিক উপজেলা গঠনের সিদ্ধান্তের প্রেক্ষিতে গঠিত হয়। এখানে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিআইজি সিলেট রেঞ্জ এর কার্যালয়, সিলেট শিক্ষা বোর্ড ভবন, কারিগরি মহিলা প্রশিক্ষণ কেন্দ্র সহ বিভাগীয় পর্যায়ের সরকারি সকল প্রতিষ্ঠানের দপ্তর অবস্থিত।
উপজেলা · সিলেট জেলা
দক্ষিণ সুরমা
Dakshinsurma
