· মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · ২৮ আশ্বিন ১৪৩৩ ·
নিউজ →
উপজেলা · রাজশাহী জেলা

চারঘাট

Charghat

চারঘাট উপজেলা বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত একটি উপজেলা। রাজশাহী শহর থেকে এর দুরত্ব প্রায় ৩২ কিলোমিটার। এটি ১৯১৯ সালে থানা হিসেবে গঠিত হয় এবং ১৯৮৩ সালে এটিকে উপজেলায় রুপান্তর করা হয়। একসময় কলকাতা বন্দর থেকে স্টিমার এই অঞ্চলের থানাঘাট, ঠাকুর বাড়ীর ঘাট, স্টিমার ঘাট ও বাবুলালের ঘাটে আসা যাওয়া করত।