সাদা শাপলা, শালুক বা তারা শাপলা বা কুমুদ (বৈজ্ঞানিক নাম: Nymphaea nouchali; সমনাম: Nymphaea stellata), হচ্ছে শাপলা পরিবারের Nymphaea গণের একটি জলজ উদ্ভিদ। এটি বাংলাদেশের জাতীয় ফুল।
ভৌগোলিক বিস্তৃতি ও আবাসস্থল
এই জলজ উদ্ভিদ আফগানিস্তান, ভারতীয় উপমহাদেশ থেকে তাইওয়ান, দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত অঞ্চলে জন্মে। সাধারণত নিম্ন ও মধ্যম গভীরতার স্থির অথবা কম স্রোতের জলাশয়ে জন্মে।
বর্ণনা
সাদা শাপলা এশিয়ার প্রজাতি। এরা অজরায়ুজ উদ্ভিদ। এর কাণ্ড ও মূল পানিতে নিমজ্জিত থাকে। পাতাগুলো আংশিকভাবে নিমজ্জিত। পাতার উপরিভাগ সবুজ এবং নিচের দিকের রঙ গাঢ়। এদের আকার ২২-২৩ সেমি. এবং বিস্তৃতি ০.৯ থেকে ১.৮ মিটার।
গাছ উজ্জ্বল সবুজ। ফুল ছোট, ৭-১০ সেমি চওড়া, পাপড়ি অনেকগুলি, পাপড়ি সরু ও চোখা। হালকা নীল এবং সুগন্ধি।





